দুর্গা পূজাকে সামনে রেখে পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক

আগরতলা : আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এইদিনের বৈঠকে পুর নিগমের কর্পোরেটরদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে নিগমের মেয়র দীপক মজুমদার জানান দুর্গা পূজার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশ বিদেশ থেকে বহু মানুষ আগরতলা শহরে আসে। তারা যেন সবাচ্ছন্দে পূজা উপভোগ করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এইদিন বৈঠক করা হয়। আগরতলা শহরের সকল রাস্তা যেন ১০ অক্টোবরের মধ্যে যেন শেষ করা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাব গুলির সাথে কথা বলে পূজার সময় যেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা হয়। আগরতলা শহরকে যানজট মুক্ত রাখার জন্য ট্রাফিক এসপি-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আগরতলা পুর নিগম থেকে কর্মী দিয়ে ট্রাফিক দপ্তরকে সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে এসপি ট্রাফিককে।

Related posts

বৃত্তি প্রদানে বিলম্ব রুখতে ‘স্কলারশিপ গ্যারান্টি কার্ড’ চালুর প্রস্তাব মন্ত্রী সুধাংশু দাসের

উত্তরপ্রদেশে অখিলেশের সঙ্গে জোটে আগ্রহী কংগ্রেস, তবে আসন সমঝোতায় চাই ‘সম্মানজনক’ ভাগ! সোমবার হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক

হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই অশান্ত বাংলাদেশ! জাতীয় ঐক্যের লক্ষ্যে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান