আগরতলা : ইন্ডিয়া স্কিলস কম্পিটিশনকে সামনে রেখে ত্রিপুরায় স্টেট ফ্রেমওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শমূলক বৈঠকের আয়োজন করে স্কিল ডেভেলপমেন্ট দপ্তর। মঙ্গলবার আগরতলার স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে স্ট্যাক হোল্ডার কনসালর্টেটিভ মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ইন্ডিয়া স্কিলস কম্পিটিশন সংক্রান্ত স্টেট ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়। স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে দক্ষতা উন্নয়ন, প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং রাজ্যের তরুণদের দক্ষতা বিকাশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কে, দক্ষতা উন্নয়ন দপ্তরের উপ অধিকর্তা মুনমুন দেববর্মা সহ অন্যান্যরা। ত্রিপুরা সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কে ইন্ডিয়া স্কিলস কম্পিটিশনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
ইন্ডিয়া দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতাকে সামনে রেখে ত্রিপুরায় স্টেট ফ্রেমওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়
2