Home খেলা ম্যাচ খেলতে এল না রামকৃষ্ণ ক্লাব, ওয়াকওভারে ৩ পয়েন্ট পেল এগিয়ে চলো সংঘ

ম্যাচ খেলতে এল না রামকৃষ্ণ ক্লাব, ওয়াকওভারে ৩ পয়েন্ট পেল এগিয়ে চলো সংঘ

by sokalsandhya
0 comments

অগরতলা : শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে বুধবার উমাকান্ত মাঠে রামকৃষ্ণ ক্লাব ও এগিয়ে চলো সংঘের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হয়নি রামকৃষ্ণ ক্লাব। ফলে ম্যাচ না খেলেই ওয়াকওভারে ৩ পয়েন্ট সংগ্রহ করল এগিয়ে চলো সংঘ।

জানা গেছে, রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে তাদের পরবর্তী ম্যাচগুলো কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের (TFA) কাছে লিখিত আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি। TFA-এর পক্ষ থেকে রামকৃষ্ণ ক্লাবকে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচ খেলতে হবে।

এরপরও বুধবার উমাকান্ত মাঠে নির্ধারিত ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের দল উপস্থিত না হওয়ায় ম্যাচটি কার্যত একতরফাভাবে এগিয়ে চলো সংঘের পক্ষে চলে যায়। নিয়ম অনুযায়ী ওয়াকওভার পেয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিজেদের ঝুলিতে তুলে নেয় এগিয়ে চলো সংঘ।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles