রাজধানীতে আমরা বাঙালির ত্রিপুরা রাজ্য কমিটির বিক্ষোভ কর্মসূচি

oplus_140509184

আগরতলা : রাজ্য জুড়ে নারী নির্যাতন, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদে আমরা বাঙালির বিক্ষোভ কর্মসূচি। রবিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি। এইদিনের মিছিলের অগ্র ভাগে ছিলেন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যে দুর্বিষহ অবস্থা চলছে। প্রতিদিন দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে। মানুষ দিশে হারা। কর্মসংস্থান দিন দিন কমছে। শ্রমিকদের কাজ নেই। বেকারদের কর্মসংস্থানের সুযোগ নেই। একদিকে মূল্য বৃদ্ধি অপরদিকে মানুষের রোজগার নেই, সব মিলিয়ে বর্তমানে মানুষ দিশেহারা। রাজ্য সরকারের অধিন বিভিন্ন দপ্তরের শূন্য পদ গুলি পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে শূন্য পদ গুলি বিলুপ্তি হয়ে যাচ্ছে। টেট উত্তীর্ণদের চাকুরি দেওয়া হচ্ছে না। অথচ স্কুল গুলিতে শিক্ষক সঙ্কট চলছে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা