১ থেকে ৫ অক্টোবর উদয়পুরে অনুষ্ঠিত হবে উত্তর-পূর্বাঞ্চলীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট

oplus_140509184

আগরতলা : ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর উদয়পুরে অনুষ্ঠিত হবে উত্তর-পূর্বাঞ্চলীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট এসোসিয়েশন ফর দি ব্লাইন্ড ইন ত্রিপুরা আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। রবিবার আগরতলায় আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় টুর্নামেন্টে ত্রিপুরার দল ছাড়াও আসাম, ঝাড়খন্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বিহারের দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে উদয়পুরের জামজুরি স্কুল মাঠে। টুর্নামেন্টের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, রাজ্যপাল, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা।

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি