আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে পূর্ব আগরতলা থানার পুলিশের নৈশকালীন পেট্রোলিং

oplus_0

আগরতলা : আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে পূর্ব আগরতলা থানার পুলিশের নৈশকালীন অভিযান। দুর্গা পূজাকে সামনে রেখে শহরের মানুষ কেনাকাটা করার জন্য গভীর রাত পর্যন্ত শহরের বাজার গুলিতে ভিড় জমায়। এই সুযোগে চোর ছিনতাইকারিরা যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে পূর্ব আগরতলা থানার পুলিশ নৈশকালীন পেট্রোলিং বৃদ্ধি করেছে। গাড়ির পাশাপাশি বাইক দিয়েও পেট্রোলিং শুরু করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি জানান রাজ্য পুলিশের মহা নির্দেশক ও পশ্চিম জেলার পুলিশ সুপারের নির্দেশে নৈশকালীন পেট্রোলিং করা হচ্ছে। নেশা গ্রস্ত অবস্থায় বিনা হেলমেটে বাইক চালানোর জন্য দুই জনের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান।

Related posts

মন্ত্রী সভার অনুমোদনের পর ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীর গেজেট নোটিফিকেশন জারি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে মিছিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন সমূহের

২৩ অক্টোবর মায়ের গমনকে সামনে রেখে অনুষ্ঠিত হল প্রস্তুতি পর্যালোচনা সভা