শুক্রবার সকালে নিজ বাড়িতে প্রয়াত হলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পিচ কিউরেটর অজয় দে

আগরতলা : প্রয়াত হলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পিচ কিউরেটর অজয় দে। শুক্রবার সকালে এডি নগর বেলতলীস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন তিনি। অবশেষে শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত অজয় দে-র মৃতদেহ নিয়ে আশা হয় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অফিস প্রাঙ্গণে। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব সুব্রত দে, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোদ সহ অন্যান্যরা। সকলে প্রয়াত অজয় দে-র মৃতদেহ ফুল দিয়ে ওনার প্রতি শেষ শ্রদ্ধা জানান। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব সুব্রত দে জানান অজয় দে-র মৃত্যু অত্যন্ত বেদনা দায়ক। পিচ দেখার মূল দায়িত্বে ছিল অজয় দে। আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অজয় দে-র অকাল প্রয়াণে টিসিএ-র পক্ষ থেকে ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়।

Related posts

মন্ত্রী সভার অনুমোদনের পর ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীর গেজেট নোটিফিকেশন জারি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে মিছিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন সমূহের

২৩ অক্টোবর মায়ের গমনকে সামনে রেখে অনুষ্ঠিত হল প্রস্তুতি পর্যালোচনা সভা