মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

oplus_0

আগরতলা : ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ। অমাবস্যা পিতৃপক্ষের শেষ। মহাভারতে কর্ণের আত্মা স্বর্গে অবস্থান কালে খাদ্যদ্রব্য হিসাবে তাকে স্বর্ণ এবং রত্ন দেওয়া হয়। কর্ণ-এর কারণ জানতে চাইলে তাঁকে বলা হয়, দাতা কর্ণ সারা জীবন স্বর্ণ এবং রত্ন দান করে গিয়েছেন। পিতৃপুরুষের উদ্দেশে খাদ্য বা জল দান করেন নি। এই কারণে তাঁকে স্বর্গে স্বর্ণ এবং রত্ন খাদ্য হিসাবে দেওয়া হচ্ছে। কর্ণ বলেন, পিতা এবং পিতৃ পুরুষের সম্বন্ধে তিনি অবহিত ছিলেন না। যুদ্ধের আগের রাতে তাঁর মা তাঁকে পিতা এবং পিতৃ পুরুষের সম্বন্ধে অবহিত করেন। পিতৃ পুরুষের উদ্দেশে খাদ্যদ্রব্য এবং জল প্রদান না করা কর্ণের অনিচ্ছাকৃত ভুল। কর্ণকে ভুল সংশোধন করার জন্য ইন্দ্র ১৬ দিনের জন্য মর্তে গিয়ে পিতৃ পুরুষের উদ্দেশ্যে অন্ন এবং জল দানের অনুমতি দেন। এই ১৬ দিন পিতৃপক্ষ নামে পরিচিত হয়। পূর্ব পুরুষের মৃত্যুর তিথিতেই তর্পণ করা উচিত। সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যায় তর্পণ করা উচিত। পূর্বপুরুষ, ঋষি, পিতামাতা এবং গুরুর উদ্দেশ্যে খাদ্যদ্রব্য ও জল নিবেদন করে তাঁদের তুষ্ট করাই হল তর্পণ। পুরাণে বলা হয়েছে পিতৃপুরুষ তুষ্ট হলে, তাঁদের আশীর্বাদে দীর্ঘায়ু, ধন সম্পত্তি, জ্ঞান, শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মোক্ষ লাভ হয়। শনিবার রাজধানীর লক্ষ্মীনারায়ন বাড়ীর ঘাটে এই তর্পণ করা হয়। সকাল থেকেই ভীড় জমান অনেকেই। এক পুরহিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তর্পণের উদ্দেশ্য সম্পর্কে জানান।

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি

শুধুমাত্র আইন প্রয়োগ করে ট্রাফিক ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়ঃমুখ্যমন্ত্রী