পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

oplus_0

আগরতলা : আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিনের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন আগরতলা পুর নিগম এলাকায় আরও ৭ টি পুকুরের সৌন্দর্যায়নের কাজ চলছে। সহসাই সেই গুলির কাজও শেষ হয়ে যাবে। কাজ করার ক্ষেত্রে চিন্তা শক্তি হল আসল। আগে রাজ্যে লাইন কতটা বড় তা নিয়ে সকলে চিন্তায় ব্যস্ত থাকত। বর্তমানে উন্নয়ন কতটা হয়েছে সেইটা নিয়ে চিন্তা করা হয়। এইটা হলো পূর্বতন ও বর্তমান সরকারের মধ্যে পার্থক্য। পূর্বতন সরকারের ভাবনা ছিল মানুষ গরীব থাকলে, অশিক্ষিত থাকলে, অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে তবেই তাদের কাছে যাবে। বর্তমান সরকার কাজের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করছে। রাজ্যে এত উন্নয়ন হচ্ছে তারপরও বিরোধীরা উন্নয়ন দেখতে পারছে না। পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে রাজ্যে। রাজ্যের মানুষের মাথা পিছু আয় বর্তমানে বৃদ্ধি পেয়েছে। তার থেকে বুঝা যায় রাজ্যে উন্নয়ন হচ্ছে। ফ্রন্ট রানার স্টেট হিসাবে স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা রাজ্য। খেলা ধূলার সাথে যুক্ত থাকলে যুব সমাজ নেশার থেকে মুক্ত থাকতে পারবে। তাই বিভিন্ন স্থানে সিন্থেটিক ফুটবল মাঠ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান পুরানো স্কুল গুলিকে নতুন ভাবে নির্মাণ করা হচ্ছে। বহু স্কুল রয়েছে যে গুলিতে এক বা দুই জন করে পড়ুয়া রয়েছে। সেই স্কুলের পড়ুয়াদের পার্শ্ববর্তি স্কুলে নিয়ে আসা হচ্ছে। পূর্বতন সরকার বর্তমান সরকারের উপর ১৩ হাজার কোটি টাকার ঋনের বোঝা চাপিয়ে গেছে। বর্তমান সরকার এই বোঝা নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। বর্তমানে সিজেপির উদয় হয়েছে। বর্তমানে তারা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে। তাদের আন্দোলনে সামিল হয়েছে ইন্ডি জোট। এইসব কিছু করে ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে। তার পিছনে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ জেলার জোলাইবাড়িতে ১০০ আসন বিশিষ্ট মেডিক্যাল কলেজ হবে। তার জন্য ডিপিআর তৈরি করে পাঠানোর জন্য শুক্রবার বৈঠক করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে বর্তমানে অনেক গুলি মেডিক্যাল কলেজ হয়েছে। উদয়পুরে আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান পিপিপি মডেলে অনেক গুলি কাজ করা হচ্ছে। সকলকে সরকারি চাকুরি দেওয়া সম্ভব নয়। তাই বিকল্প কি ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই দিশাতে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। বিভিন্ন বাজার গুলির উন্নয়ন করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা।

Related posts

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি

শুধুমাত্র আইন প্রয়োগ করে ট্রাফিক ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়ঃমুখ্যমন্ত্রী