মেডিকেল এডুকেশনের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল এসএফআই

oplus_140509184

আগরতলা : রাজ্যের মেডিকেল কলেজ গুলিতে বেহাল পাশের হার সহ তিন দফা দাবি নিয়ে মেডিকেল এডুকেশনের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল এসএফআই। বৃহস্পতিবার এসএফআই-র এক প্রতিনিধি দল মেডিকেল এডুকেশনের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। পড়ে প্রতিনিধি দলের এক সদস্য জানান ৭ অক্টোবর রাজ্যের তিনটি মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ফলাফল প্রকাশ করা হয়। দেখা যায় মেডিক্যাল কলেজ গুলির ফলাফল বেহাল। তিনটি মেডিক্যাল কলেজের মধ্যে দুইটি বেসরকারি মেডিক্যাল কলেজের পাশের হার একেবারে খারাপ। প্রায় ৬০ শতাংশের উপর পড়ুয়া ফেল করেছে।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়