আগরতলা শহরকে নতুন করে সাজানো হচ্ছেঃমেয়র দীপক মজুমদার

আগরতলা : মধ্য বনমালিপুরের জোরা পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য ভূমি পূজা ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় বৃহস্পতিবার। এলাকার পরিবেশের উন্নয়ন, পুকুরের সৌন্দর্য বৃদ্ধি এবং স্থানীয় বাসিন্দাদের জন্য আরও সুন্দর ও মনোরম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন জোরা পুকুর এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি মেনে পুকুরটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগরতলা পুর নিগম এলাকার পরিত্যক্ত পুকুর গুলি সংস্কার করার কাজ চলছে। আগরতলা শহরবাসীর চাহিদা পূরণের কাজ শুরু হয়েছেনা নতুন করে সাজানো হচ্ছে।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়