আগরতলা : আগরতলা-দেওঘর এক্সপ্রেসের শৌচালয় থেকে উদ্ধার এক মাঝ বয়সী যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম আকাশ দাস। সে দেওঘর এক্সপ্রেসে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতো। বুধবার সকালে দেওঘর এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর রেলের কর্মীরা দেখতে পায় একটি শৌচালয় ভেতর থেকে লক করা অবস্থায় রয়েছে। সাথে সাথে রেল পুলিশের উপস্থিতিতে শৌচালয়টি খোলা হয়। শৌচালয়টি খোলার পর দেখা যায় আকাশ দাসের মৃতদেহ পরে রয়েছে। আকাশ দাসের এক সহকর্মী জানায় মঙ্গলবার বিকালে দেওঘর এক্সপ্রেস গোহাটি থেকে ছাড়ার পর আকাশ কিছু সময় কাজ করেছিল। তারপর থেকে তার মোবাইলের সুইচ অফ ছিল। তারপর থেকে তার সাথে আর যোগাযোগ করা যায় নি। বুধবার সকালে দেওঘর এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর শৌচালয় থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। শৌচালয়ের অভ্যন্তরে উপর থেকে একটি দরি ঝুলানো অবস্থায় রয়েছে। ঘটনার খবর পেয়ে আকাশ দাসের মা-বাবা দ্রুত আগরতলা রেল স্টেশনে পৌঁছান। আকাশের মায়ের বক্তব্য মঙ্গলবার রাতেও আকাশের সাথে ওনার কথা হয়েছে। আকাশ জানিয়েছিল বুধবার সকাল ৭ টার মধ্যে সে বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু আকাশ যে এমনটা করবে ভাবতেও পারেন নি। আকাশের সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছেন স্ত্রীর সাথে আকাশের কথা কাটাকাটি হয়েছে মোবাইলে। কিন্তু তিনি কিছুই জানেন না। আগরতলা জিআরপি থানার পুলিস ঘটনাস্থলে ছুটে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এইদিন আগরতলা রেল স্টেশনে চাঞ্চল্য দেখা দেয়।
আগরতলা রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেসের শৌচালয় থেকে উদ্ধার এক মাঝ বয়সী যুবকের মৃতদেহ
18