3
- আগরতলা:নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে আগরতলা শহরে মশাল মিছিল প্রদেশ যুব মোর্চার। রাজধানীর শিশু উদ্যানের সামনে থেকে শুরু হয় এই সুবিশাল মশাল মিছিলটি। মশাল মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এইদিনের মশাল মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সহ অন্যান্যরা। প্রদেশ যুব মোর্চার সভাপতি এক সাক্ষাৎকারে জানান দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস, কমিউনিস্ট সহ বিরোধী রাজনৈতিক দল গুলি। তারা ত্রিপুরা রাজ্যেও অরাজকতার পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তার প্রতিবাদে এইদিনের মশাল মিছিল সংগঠিত করা হয়েছে।