4
- আগরতলা:তিন দিনের রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর। মঙ্গলবার বিকালে তিনি রাজ্যে এসে পৌঁছান। এমবিবি বিমান বন্দরে ওনাকে স্বাগত জানান রাজ্যের কৃষি দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্য সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কেন্দ্রীয় সরকার কৃষক ও কৃষির কল্যাণে যে সকল প্রকল্প গুলি লাগু করেছে, সেই গুলি ঠিকঠাক চলছে কিনা তা দেখার জন্য তিনি রাজ্য সফরে এসেছেন। কেন্দ্রীয় প্রকল্পের টাকা কতটা খরচ হয়েছে তা খতিয়ে দেখবেন। বুধবার গোমতী জেলায় একটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।