5
আগরতলা:স্মার্ট সিটির সিসি ক্যামেরার ব্যাটারি চুরির ঘটনায় আটক দুই। পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান বিগত কিছুদিন ধরে স্মার্ট সিটির সিসি ক্যামেরার ব্যাটারি চুরির ঘটনা ঘটে চলছে। এই নিয়ে পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ক্যাম্পের বাজার এলাকা থেকে দুই কুখ্যাত চোরকে আটক করে। তাদের কাছ থেকে দুইটি ব্যাটারি ও একটি অটো উদ্ধার করা হয়েছে। উদ্ধার অটোর সামনে ও পিছনে পৃথক পৃথক নাম্বার প্লেট লাগানো রয়েছে। ধৃত দুই কুখ্যাত চোরের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত চোরদের আদালতে সোপর্দ করে পূর্ব আগরতলা থানার পুলিশ।