6
আগরতলা: আগরতলা শহরে মিছিল এসএফআই ও টিএসইউ-র। স্কুল বাঁচাও, সরকারী শিক্ষা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বুধবার আগরতলা শহরে মিছিল সংঘটিত করা হয়। এইদিনের মিছিলটি সুপারি বাগানস্থিত দশরথ দেব অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বটতলায় গিয়ে শেষ হয়। সংগঠনের নেতৃত্বরা জানান এসএফআই ও টিএসইউ সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে এইদিনের মিছিল সংগঠিত করেছে। দেশ ও রাজ্যে সরকারি শিক্ষার বেহাল অবস্থা চলছে। বিদ্যালয় আছে শিক্ষক নেই। যার কারণে বিদ্যালয় গুলিতে ছাত্রর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। তাই ছাত্রদের স্বার্থে লড়াই করে চলছে এসএফআই ও টিএসইউ।