কৈলাশহর : রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন কৈলাশহরে পুরপরিষদের বিদায়ী ভাইস চেয়ারম্যান নিতীশ দে। ইতিমধ্যে তিনি বিজেপি দল ত্যাগ করার বিষয়ে পদত্যাগ পত্র প্রদেশ বিজেপি সভাপতির নিকট প্রেরণ করেছেন। বুধবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এইবার নির্বাচনের অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আর নির্বাচনে লড়াই করবেন না। কারণ বিগত ৫ বছর অনেক খারাপ সময়ের মধ্যে তিনি দিন কাটিয়েছেন। আত্ম মর্যাদা, আত্ম সম্মান উপলব্ধি করার কোন সুযোগ ছিল না। এই সময়ের মধ্যে কৈলাশহরে অনেক গুলি ঘটনা ঘটে গেছে। এই সকল ঘটনাবলী থেকে উপলব্ধি করেছেন ওনার মতো লোক রাজনীতিতে থাকা উচিত নয়। ২০১৮ সালে সরকার পরিবর্তনের জন্য তিনি অবিরাম কাজ করেছেন। বর্তমানে তিনি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছেন আর কোন দিন কোন রাজনৈতিক দলের হয়ে তিনি কাজ করবেন না। বিজেপির সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করেছেন। প্রদেশ বিজেপি সভাপতির কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন বুধবার। নির্বাচন ঘোষণার পূর্বে এই পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা ছিল। নিজের রক্ত, মাংস জল করে বিজেপি দলকে ক্ষমতায় বসিয়েছেন। তাই এই পদত্যাগ পত্র লিখতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। তিনি নিজের জন্য কিছু করেন নি। সততার সাথে কাজ করে গেছেন। অনেকে অনেক অপবাদ ওনাকে দেওয়া হয়েছে। কিন্তু কোন বিচার পান নি। আগামিদিনে প্রয়োজনে তিনি সবজি বিক্রয় করে সংসার চালাবেন। তবু আত্ম সম্মান বিসর্জন দেবেন না। কৈলাশহরে বর্তমানে পরিবার তন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন কৈলাশহর পুরপরিষদের বিদায়ী ভাইস চেয়ারম্যান নিতীশ দে
2