সোনামুড়া : মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের। ঘটনাটি ঘটে সিপাহীজলা জেলার মেলাঘর-সোনামুড়া মূল সড়কের ধুলিয়াই এলাকায়। বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটে এই যান দুর্ঘটনাটি। বাইক চালক সোহাগ হোসেন মেলাঘর থেকে সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় অপর দিক থেকে আসা নাম্বার বিহীন একটি ডিআই গাড়ির সাথে সোহাগ হোসেনের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মৃত্যু হল সোহাগ হোসেনের। বিকট শব্দ শুনে ছুটে আসে এলাকার লোকজন। খবর দেওয়া হয় সোনামুড়া দমকল বাহিনীর কর্মী ও সোনামুড়া থানার পুলিসকে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে সোহাগ হোসেনের দেহ উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়। মৃত সোহাগ হোসেনের বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত রাঙ্গামাটি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের
3