যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সিপাহীজলা : যাত্রাপুর পঞ্চায়েতের অন্তর্গত বিরামপুর এলাকায় রাস্তার উপর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম বাবিহুর রহমান। বয়স আনুমানিক ৪২ বছর। জানা যায় বুধবার রাত্রি আনুমানিক ৩ টা নাগাদ রাস্তার উপর তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত ব্যক্তির গলায় একাধিক চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে হত্যার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় যাত্রাপুর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত বাবিহুর রহমানের বড় ভাই জানান বাবিহুর রহমানের সাথে তার স্ত্রীর ঝামেলা চলছিল দীর্ঘ দিন ধরে। তিনি জানান মৃত বাবিহুর রহমানের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই তিনি দাবি করেন বাবিহুর রহমানকে হত্যা করা হয়েছে।

Related posts

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার

পুর নির্বাচনের প্রাক মুহূর্তে আগরতলা শহরের প্রাণ কেন্দ্র থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র