দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা : দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার দলীয় কর্মসূচিতে যোগদান করতে রাণীরবাজার যাচ্ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গাড়ি থেকে আচমকা তিনি লক্ষ্য করেন এক ব্যক্তি বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। সাথে সাথে গাড়ি দাড় করিয়ে গাড়ি থেকে নেমে গিয়ে আহত ব্যক্তির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য আর্থিক সাহায্যও করেন। এবং পরবর্তী সময় কোন উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করার জন্য বলেন আহত ব্যক্তিকে।

Related posts

জিবি হাসপাতালে এভি ফিস্টুলা ক্যাম্প সফলভাবে সম্পন্ন

দিন দুপুরে আর.এম.এস চৌমুহনী এলাকায় এক রিক্সা চালককে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

আসন্ন পুর ও নগর নির্বাচনে ২১ টি পুর ও নগর সংস্থার সকল আসনে এনডিএ প্রার্থীরা জয়ী হবেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী