আসন্ন পুর ও নগর নির্বাচনে ২১ টি পুর ও নগর সংস্থার সকল আসনে এনডিএ প্রার্থীরা জয়ী হবেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী

রানীবাজার : রানীবাজার পুর পরিষদের ১৩ টি আসনে মনোনয়ন পত্র জমা দিল বিজেপি প্রার্থীরা। শুক্রবার রাণীবাজার টাউন হলের সামনে থেকে বিজেপি প্রার্থীদের নিয়ে সুবিশাল মিছিল সংগঠিত করে বিজেপি নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। মিছিলের অগ্রভাগে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মিছিলটি দীর্ঘ রাস্তা পরিক্রমা করে জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে বিজেপি প্রার্থীরা প্রস্তাবক ও দলীয় নেতৃত্বদের সাথে রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র তুলে দেন। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া একটা বিষয় ইঙ্গিত করে আগামিদিনে ত্রিপুরা থেকে বিজেপি সরকারকে সরানোর জন্য বিরোধীরা যে চক্রান্ত করছে তা কোন সময় সফল হবে। মানুষ বিজেপির সাথে রয়েছে। আসন্ন পুর ও নগর নির্বাচনে ২১ টি পুর ও নগর সংস্থার সকল আসনে এনডিএ প্রার্থীরা জয়ী হবে।

Related posts

জিবি হাসপাতালে এভি ফিস্টুলা ক্যাম্প সফলভাবে সম্পন্ন

দিন দুপুরে আর.এম.এস চৌমুহনী এলাকায় এক রিক্সা চালককে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন মন্ত্রী সুশান্ত চৌধুরী