আগরতলা, ১০ই নভেম্বর : ভাইফোঁটার দিনে ভাইকে ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনায় মাতলেন বোনেরা। ভাই-বোনের অটুট ভালোবাসা ও আত্মিক বন্ধনের উৎসব ভাইফোঁটা। এই বিশেষ দিনকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই উৎসবের আমেজ লক্ষ্য করা যায় ঘরে ঘরে। ভাইয়ের মঙ্গল কামনায় সনাতনী রীতি মেনে বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা ও আশীর্বাদের পরশ দিয়ে পালন করছেন ভাইফোঁটা। ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রার্থনা করেন বোনেরা। অপরদিকে ভাইয়েরাও বোনদের হাতে উপহার তুলে দিয়ে তাঁদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ প্রকাশ করন।আচার, অনুষ্ঠান, মিষ্টিমুখ, উপহার বিনিময় এবং পারিবারিক মিলন মেলার মধ্য দিয়ে এই উৎসব আরও একবার মনে করিয়ে দিচ্ছে ভাই-বোনের সম্পর্কের গভীরতাকে। ব্যস্ত জীবনের মাঝেও এই বিশেষ দিনটি পরিবারের সদস্যদের একত্রিত হওয়ার এবং ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করার এক সুন্দর উপলক্ষ হয়ে উঠেছে।
ঘরে ঘরে উৎসবের মেজাজে পালিত হলো ভাইফোঁটা
3