১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানটি হবে খুমুলুঙেঃবিপিন দেববর্মা

আগরতলা, ১২ নভেম্বর: প্রতি বছরের ন্যায় এই বছরও ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস উপলক্ষ্যে বিভিন্ন জেলায় একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে প্রদেশ বিজেপির পক্ষ থেকে। ভগবান বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে ২০২১ সালের ১৫ নভেম্বর থেকে জনজাতি গৌরব দিবস পালন করা হয়। জনজাতি গৌরব দিবস উপলক্ষ্যে ১৫ নভেম্বর রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে খুমুলুঙে। এছাড়াও জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তিনি আরও জানান ২০২১ সাল থেকে বিভিন্ন প্রকল্পে সমগ্র দেশে প্রায় ৭২৮ টি একলব্য স্কুল খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে অধিকাংশ স্কুল চালু হয়ে গেছে। বাকি গুলি ১৫ নভেম্বর উদ্বোধন করা হবে।

Related posts

বড় বড় বিনিয়োগকারীদের রাজ্যে আমন্ত্রণ জানাতে হবেঃমুখ্য সচিব জে.কে সিনহা

সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেসন প্রদান সিপিআইএম সদর মহকুমা কমিটির

এ.এম.সি-র নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণে চরম অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ ভোট কর্মীদের