এ.এম.সি-র নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক

আগরতলা, ১২ নভেম্বর: বুধবার সদর মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পুলিশ আধিকারিক, নির্বাচনের পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক করলেন রিটার্নিং অফিসার মানিক লাল দাস। মূলত আগরতলা পুর নিগমের নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এইদিনের বৈঠক করা হয়। সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার মানিক লাল দাস জানান ১০ নভেম্বর পুর নিগমের নির্বাচনে কোন কোন প্রার্থী লড়াই করছে তার তালিকা চূড়ান্ত হয়ে গেছে। ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এইদিনের বৈঠক করা হয়েছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচনের পর্যবেক্ষক, তিন মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক, বিভিন্ন থানার ওসি, পুলিশ সেক্টর অফিসার এবং এ.আর.ও-রা উপস্থিত ছিলেন।

Related posts

বড় বড় বিনিয়োগকারীদের রাজ্যে আমন্ত্রণ জানাতে হবেঃমুখ্য সচিব জে.কে সিনহা

সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেসন প্রদান সিপিআইএম সদর মহকুমা কমিটির

এ.এম.সি-র নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণে চরম অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ ভোট কর্মীদের