সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেসন প্রদান সিপিআইএম সদর মহকুমা কমিটির

আগরতলা, ১২ নভেম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেসন প্রদান সিপিআইএম-এর। বৃহস্পতিবার সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধিদল সদর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে গিয়ে ডেপুটেসন প্রদান করে। মূলত শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ভোটার ও প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়ে এইদিনের ডেপুটেসন প্রদান করা হয়। সিপিআইএম সদর মহকুমা কমিটির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। তিনি জানান শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ভোটার ও প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেসন প্রদান করা হয়েছে। পুর ও নগর সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে সমগ্র রাজ্যে নজিরবিহীন ঘটনা ঘটে চলছে। বিরোধীরা নির্বাচনী প্রচার করতে পারছে না। বিরোধীরা পতাকা লাগাতে পারছে না। এমন ঘটনা অতিতে এই ধরনের ঘটনা ঘটে নি।

Related posts

বড় বড় বিনিয়োগকারীদের রাজ্যে আমন্ত্রণ জানাতে হবেঃমুখ্য সচিব জে.কে সিনহা

এ.এম.সি-র নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণে চরম অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ ভোট কর্মীদের

মুখ্যমন্ত্রীর নিকট বিধায়ক তফাজ্জল হোসেনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানালো তিপ্রা ওমেন ফেডারেশন