বড় বড় বিনিয়োগকারীদের রাজ্যে আমন্ত্রণ জানাতে হবেঃমুখ্য সচিব জে.কে সিনহা

আগরতলা, ১২ নভেম্বর: উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ আঞ্চলিক কর্মশালা। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির জন্য রাজ্যস্তরে ডিক্রিমিনালাইজেশন সংস্কার, বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান এবং ডিস্ট্রিক্ট বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান বিষয়ক এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, স্বাস্থ্য সচিব কিরন গিত্তে সহ অন্যান্যরা। বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনের ১ নং হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের অংশগ্রহণে কর্মশালায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ ও উন্নত করা, প্রশাসনিক প্রক্রিয়ার সরলীকরণ এবং অপ্রয়োজনীয় আইনি জটিলতা দূর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা বলেন উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির সামনে একটি বাধা তো রয়েছে। তারপরও বড় বড় বিনিয়োগকারীদের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে আসার পর আমন্ত্রণ জানাতে হবে। তারা আসার পর এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে তারা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে ব্যবসা করার আগ্রহ দেখায়। তারা ব্যবসা করলে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে জিএসটি বেশি আসবে। সরকারি কোষাগারে অর্থ আসবে। এতে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান, বেতন বৃদ্ধি করা সহজ হবে। একই সাথে রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। জটিল ব্যবস্থা গুলি সরলীকরণের ফলে লাভবান হয় রাজ্য গুলি।

Related posts

সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেসন প্রদান সিপিআইএম সদর মহকুমা কমিটির

এ.এম.সি-র নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণে চরম অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ ভোট কর্মীদের

মুখ্যমন্ত্রীর নিকট বিধায়ক তফাজ্জল হোসেনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানালো তিপ্রা ওমেন ফেডারেশন