সাব্রুম মহকুমার শ্রীনগর এলাকায় পুকুর থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

Agartala : ছোট্ট পাহারি রাজ্য ত্রিপুরা। একটা সময় ত্রিপুরা রাজ্যের মানুষ অনেকটা পিছিয়ে থাকলেও। সময়ের সাথে সাথে রাজ্যের মানুষ শিক্ষা দীক্ষায় উন্নত হয়েছে। কিন্তু মানুষ হারিয়েছে তার মনুষ্যত্ববোধ। যার কারণে সমাজে সামাজিক অবক্ষয়ের মতো ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার এমনই একটি সামাজিক অবক্ষয়ের ঘটনার সাক্ষী হয়ে রইল সাব্রুম মহকুমার শ্রীনগর শীতলাবাড়ি ঘোষপাড়া এক নং ওয়ার্ডের বাসিন্দারা। এইদিন সকালে এলাকার লোকজন দেখতে পায় এলাকারই একটি পুকুরের জলে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ ভাসছে। স্থানীয় এক ব্যক্তি জানান প্রথমে তারা ভেবেছিলেন শিশুদের খেলনার পুতুল হবে। ভালো করে পরখ করে দেখার পর দেখতে পান এইটি কোন পুতুল নয়। এইটি একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ। তিনি আরও জানান রাতের অন্ধকারে কে বা কারা এই সদ্যোজাত শিশুর মৃতদেহটি পুকুরের জলে ফেলে দিয়ে গেছে। যারা এই কাজ করেছে খুবই খারাপ কাজ করেছে। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে শ্রীনগর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। শ্রীনগর ফাঁড়ি থানার এক পুলিশ অফিসার জানান যারা এই কাজ করেছে খারাপ কাজ করেছে। ফরেনসিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করবে। প্রশ্ন হচ্ছে কোথা থেকে আসল এই সদ্যোজাত শিশুর মৃতদেহ। কে এই শিশুর মা, কে এই শিশুর বাবা। এই শিশু কারো পাপের ফল নয় তো। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।

Related posts

ঘোষণা করা হল TBSE পরিচালিত ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট

প্রচার সজ্জা লাগাতে গিয়ে আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ড এলাকায় আক্রান্ত বাম কর্মী সমর্থকরা

শিক্ষিত নতুন প্রজন্মকে বিজেপির সাথে যুক্ত করতে হবেঃমুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা