টিআরবিটি-র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ ২০২৪ সালের টেট-১ পরীক্ষার্থীদের

আগরতলা, ১৩ নভেম্বর: শুক্রবার টিআরবিটি-র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে ২০২৪ সালের টেট ১ পরীক্ষার্থীরা। এইদিন প্রথমে ২০২৪ সালের টেট-১ পরীক্ষার্থীরা রাজ্যের বিভিন্ন স্থান থেকে এসে TRBT অফিসের সামনে জড়ো হয়। মূলত তারা টিআরবিটি-র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার জন্য এইদিন সেখানে জড়ো হয়। প্রথমে তাদেরকে টিআরবিটি-র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে বাধা দেওয়া হলেও, পরবর্তী সময় তাদের পক্ষ থেকে দুই জনের প্রতিনিধি দল টিআরবিটি-র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে। এক পরীক্ষার্থী জানায় মূলত তারা এইদিন জানতে এসেছে তাদের মেধা তালিকা কবে নাগাদ প্রকাশ করা হবে। এইদিন টিআরবিটি-র চেয়ারম্যান তাদেরকে জানিয়েছে তাদের মেধা তালিকা প্রকাশের কাজ চলছে। এমনকি শুক্রবারও টিআরবিটি-র এক আধিকারিক উচ্চ আদালতে গেছেন। চেষ্টা চলছে বহিঃরাজ্য থেকে আইনজীবী নিয়ে এসে তাদের মেধা তালিকা দ্রুত প্রকাশের জন্য। টিআরবিটি-র চেয়ারম্যানের মুখ থেকে এই কথা শুনার পর ২০২৪ সালের টেট-১ পরীক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে ফিরে যায়।

Related posts

শহীদান দিবসে প্রয়াত শ্যাম হরি শর্মাকে শ্রদ্ধার সাথে স্মরণ করলো প্রদেশ বিজেপি

১৬ দফা দাবিতে ১৯ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হবে প্রাইভেট পরিবহণ চালকদের মহাসমাবেশ।

আগরতলা পুর নিগম এলাকায় কংগ্রেস প্রার্থীদের হয়ে এইবার ভোট প্রচারে নামলেন আশিস কুমার সাহা