আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে দাবি করেন বিদায়ী মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ নভেম্বর: বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুললেন আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তী। শুক্রবার রামনগর ৪ নং রোড এলাকায় পিনাকী চক্রবর্তীর হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন পুর নিগমের বিদায়ী মেয়র দীপক মজুমদার। এইদিন বাড়ি বাড়ি গিয়ে দীপক মজুমদার কথা বলেন গণদেবতাদের সাথে। গণদেবতাদের নিকট বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। পড়ে এক সাক্ষাৎকারে আগরতলা পুর নিগমের বিদায়ী মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তী সর্বদা মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে। স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষ বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর সাথে থাকবে। একই সাথে দীপক মজুমদার দাবি করেন আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা জয়ী হবে।

Related posts

শহীদান দিবসে প্রয়াত শ্যাম হরি শর্মাকে শ্রদ্ধার সাথে স্মরণ করলো প্রদেশ বিজেপি

১৬ দফা দাবিতে ১৯ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হবে প্রাইভেট পরিবহণ চালকদের মহাসমাবেশ।

আগরতলা পুর নিগম এলাকায় কংগ্রেস প্রার্থীদের হয়ে এইবার ভোট প্রচারে নামলেন আশিস কুমার সাহা