3
আগরতলা, ১৪ নভেম্বর: আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী লিপিকা রুদ্রপালকে বাড়ি বাড়ি ভোট প্রচারে বাধা দান। অভিযোগের কাঠগড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটে রামনগর রোড নং ৯-এর মুখে। মামলা দায়ের পশ্চিম আগরতলা থানায়। পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী লিপিকা রুদ্রপাল শনিবার বিকালে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন। তিনি জানান বাড়ি বাড়ি ভোট প্রচার করার সময় রামনগর ৯ নং রোডে প্রবেশ করার সময় দুইজন লোক ওনাকে বাধা দান করে। এবং ওনার উপর আক্রমণ করার চেষ্টা করে। অভিযুক্তরা হল ভাস্কর দেব ও রতন দেব। অভিযুক্তরা বিজেপি দলের কর্মী।