বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চাইলেন বিজেপি প্রার্থী প্রদীপ চন্দ

আগরতলা, à§§à§« নভেম্বর: —রবিবার সকালে বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুললেন আগরতলা পুর নিগমের à§§à§© নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রদীপ চন্দ। এইদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভাটি অভয়নগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন। মনোযোগ দিয়ে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শুনেন। একই সাথে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। পড়ে এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী প্রদীপ চন্দ আগরতলা শহরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ২৭ নভেম্বর বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য শহরবাসির প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি জানান বিগত à§« বছর আগরতলা শহরে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। সেই উন্নয়নকে হাতিয়ার করে বর্তমানে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন।

Related posts

পানীয় জল থেকে বঞ্চিত কমলপুরের হালহালি পঞ্চায়েতের নাকফুল কালীবাড়ি এলাকার বাসিন্দারা

বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে দাবি বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর

বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুললেন পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী অভিজিৎ চক্রবর্তী