পানীয় জল থেকে বঞ্চিত কমলপুরের হালহালি পঞ্চায়েতের নাকফুল কালীবাড়ি এলাকার বাসিন্দারা

কমলপুর, à§§à§« নভেম্বর: —দীর্ঘ à§­ মাস ধরে পানীয় জল থেকে বঞ্চিত কমলপুরের হালহালি পঞ্চায়েতের নাকফুল কালীবাড়ি এলাকার বাসিন্দারা। এলাকায় প্রায় ৮০ টি পরিবারের বসবাস। নাকফুল এলাকার বাসিন্দাদের অভিযোগ জল জীবন মিশনের অধীনে থাকা জলের পাম্প মেশিনটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। কমলপুর-আমবাসা সড়কের পাশেই অবস্থিত এই পাম্প মেশিনটি। বিগত à§­ মাস ধরে পাম্পটি বিকল হয়ে থাকলেও সারাই করার কোন উদ্যোগ নেওয়া হয় নি সংশ্লিষ্ট দপ্তর থেকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে জল জীবন মিশনের প্রকল্প কি শুধুই কাগজে-কলমে সীমাবদ্ধ? অবিলম্বে পাম্পটি সারাই করে এলাকায় জল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান এলাকাবাসীরা।

Related posts

বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চাইলেন বিজেপি প্রার্থী প্রদীপ চন্দ

বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে দাবি বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর

বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুললেন পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী অভিজিৎ চক্রবর্তী