6
আগরতলা, ১৭ নভেম্বর: — রাজধানীতে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের মিছিল। আগরতলা পুর নিগমের নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে এই মিছিল সংগঠিত করা হয়। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল। তিনি জানান ২৭ নভেম্বর পুর নিগমের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে গণদেবতাদের নিকট আহ্বান জানানো হয়েছে কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য। তিনি আশা ব্যক্ত করেন পুর নিগমের নির্বাচনে কংগ্রেস প্রার্থীরা জয়ী হবে।