তিথি মেনে বুধবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হল জগদ্ধাত্রী পুজা

আগরতলা, à§§à§® নভেম্বর:– তিথি মেনে বুধবার অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী পুজা। সাধারণত দুর্গাপুজা এবং কালীপুজার পর কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজা অনুষ্ঠিত হয়। চন্দননগরে ঘটা করে তিন দিনব্যাপী পূজিত হন মা জগদ্ধাত্রী। উত্তর পূর্বাঞ্চলে একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পূজা অনুষ্ঠিত হয়। তিথি অনুযায়ী বুধবার নবমী। এইদিন সমগ্র রাজ্যে পূজিত হন মা জগদ্ধাত্রী। মা জগদ্ধাত্রী জগৎ-কে ধারণ করে রেখেছেন তাই এই দেবীকে ‘জগতের ধাত্রী’ বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণকর্ত্রী রূপে পুজা করা হয়। আগরতলার উমা মহেশ্বর মন্দিরের পাশাপাশি ত্রিনয়নী সামাজিক সংস্থাতেও এইদিন সকাল থেকে শুরু হয় জগদ্ধাত্রী পূজা। একই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পুজা অনুষ্ঠিত হয়। এক পুরহিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্ধাত্রী পুজোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

Related posts

বিশালগড়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকদের বাধা দান ও পিস্তল উচিয়ে হুমকির অভিযোগ

কদমতলা-ধর্মনগর সড়কের কালী বাড়ি সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের

দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হল কাত্যায়নী দুর্গা দেবীর প্রথম দিবসের পূজা