আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে ইভিএম কমিশনিং-এর কাজ

আগরতলা, à§§à§® নভেম্বর:– ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে আগরতলা পুর নিগমের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হয় ইভিএম মেশিন কমিশনিং প্রক্রিয়া। রাজধানীর উমাকান্ত স্কুলে অনুষ্ঠিত হয় এই ইভিএম মেশিন কমিশনিং-এর কাজ। উপস্থিত ছিলেন খোদ রিটার্নিং অফিসার মানিক লাল দাস। তিনি জানান রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক à§§à§® থেকে ২০ নভেম্বর ইভিএম মেশিন কমিশনিং-এর দিন ধার্য করা হয়। সেই মোতাবেক এইদিন উমাকান্ত স্কুলের তিনটি হলে ইভিএম মেশিন কমিশনিং করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে ইভিএম মেশিন কমিশনিং করা হচ্ছে।

Related posts

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা! ত্রিপুরা বিভিন্ন জেলায় ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

নির্বাচন কমিশনের উদ্যোগে মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

রাজ্য পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করলো আমরা বাঙালি