বর্তমানে রাজ্য জুড়ে ভোট আতঙ্ক তৈরি হয়েছেঃআশিস কুমার সাহা

আগরতলা, ২৩ নভেম্বর: – আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ৩২ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ডাঃ পার্থ প্রতীম দত্তর হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আশিস কুমার সাহা এইদিন রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা গণদেবতাদের নিকট কংগ্রেস প্রার্থীর হয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। একটা সময় রাজ্যে উৎসবের মেজাজে ভোট হতো। বর্তমানে রাজ্য জুড়ে ভোট আতঙ্ক তৈরি হয়েছে। তার থেকে মানুষ মুক্তি চাইছে। কিন্তু মানুষ ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে।

Related posts

পুর নিগমের ২৩ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ

বিরোধীরা নানান অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার জন্যঃমুখ্যমন্ত্রী

বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে আগরতলা শহরে বাইক র‍্যালি