অমরপুর , ২৩ নভেম্বর:- অমরপুর নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে সোমবার অমরপুর বাজারে এক প্রকাশ্য নির্বাচনী সমাবেশের আয়োজন করে সিপিআইএম অমরপুর মহকুমা কমিটি। সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক, গোমতী জেলা সম্পাদক পরিমল দেবনাথ, মহকুমা সম্পাদক প্রহ্লাদ পাল সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এইদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন রাজ্যের বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার অস্ত্র আসন্ন পুর ও নগর নির্বাচন। এই নির্বাচনের মধ্যদিয়ে সরকার পরিবর্তন হবে না। কিন্তু একটা ধাক্কা খাবে শাসক দল। বর্তমান রাজ্য সরকার বকলমে শাসক দল বিগত ৯ বছর ধরে লুট করে যাচ্ছে। বামপন্থীদের শূন্য করে দেওয়ার চেষ্টা করা হয়েছে নানা ভাবে। কিন্তু পারে নি মানুষের প্রতিরোধের কারণে। এই প্রতিরোধের দুর্গ ক্রমশ বৃদ্ধি পাবে। বামফ্রন্ট সরকারের সময়ে মানুষের জীবন মান ক্রমশ উন্নত হতে থাকে। মানিক সরকার এইদিনের সমাবেশ থেকে সকলের উদ্দেশ্যে বলেন বিজেপি কর্মীরা ভোট চাইতে বাড়িতে আসলে তাদের প্রশ্ন করার জন্য বিগত সাড়ে ৮ থেকে ৯ বছরে তারা কি কি কাজ করেছে। মানিক সরকার এইদিন ভয়ভীতি উপেক্ষা করে ২৭ নভেম্বর সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। সমাবেশে এইদিন সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।
রাজ্যের বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার অস্ত্র পুর নির্বাচনঃমানিক সরকার
2