আগরতলা, ২৪ নভেম্বর:- মঙ্গলবার শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫৭ তম জন্মবার্ষিকী। আগরতলার শালবাগানস্থিত বিএসএফ-এর ফ্রন্টিয়ার সদর দপ্তরের গুরুদ্বারে দিনটি পালন করা হয়। সেখানে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গুরু নানকের জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে গুরু নানকের জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অমূল্য শিক্ষাকে স্মরণ করা হয়। তাঁর প্রচারিত সাম্য, ভ্রাতৃত্ব, মানবসেবা, শান্তি ও এক ঈশ্বরের উপাসনার বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। ভক্তি ও শ্রদ্ধার পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে গুরু নানকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বিএসএফের আইজি পিন্সি রানী সহ অন্যরা। গুরু নানকের ৫৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে শিখ সম্প্রদায়ের মানুষ ধর্মীয় উৎসব ও উদ্দীপনার সঙ্গে দিনটি পালন করেন। শিখ ধর্মাবলম্বী এক ব্যক্তি জানান জন্ম থেকে জীবনের শেষ দিন পর্যন্ত গুরু নানক যারা পাপি ছিলেন তাদের ঘরে গিয়ে তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসেন।
রাজ্যেও পালন করা হল শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মদিন
16