এমবিবি কলেজে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হল সংবিধান দিবস

আগরতলা, ২৬ নভেম্বর:- বৃহস্পতিবার এমবিবি কলেজে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হয় সংবিধান দিবস। মহারাজা বীর বিক্রম কলেজের উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের রবীন্দ্র হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। সাথে উপস্থিত ছিলেন এমবিবি কলেজের অধ্যক্ষ অর্জুন গোপ। অনুষ্ঠানে সংবিধান দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সংবিধানে মানুষের ১১ টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। বর্তমানে কিছু পড়ুয়া বাক স্বাধীনতার কথা বলে দেশ ভাগের কথা বলছে। যারা বাক স্বাধীনতার কথা বলে দেশকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে, তাদের কাছ থেকে বর্তমান প্রজন্মকে সচেতন থাকতে হবে। সংবিধানকে বাঁচানোর জন্য সকলকে শপথ গ্রহণ করতে হবে। নকশালবাদ ও মাওবাদি কার্যকলাপ ভারতের কয়েকটি রাজ্যে সবচেয়ে বেশি ছিল। তারা ভারতীয় সেনাকে হত্যা করেছে। তারপর ভারতীয় সেনা যখন মাওবাদিদের নিকেশ করেছে তখন কিছু লোক বলছে নিহত মাওবাদিরা তাদের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।

Related posts

বৃহস্পতিবার বিজেপি ১০ মজলিশপুর মণ্ডলের স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য ভূমিপূজা করা হল

আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোট কর্মীরা

রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত শিশুর মৃত্যু