বৃহস্পতিবার বিজেপি ১০ মজলিশপুর মণ্ডলের স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য ভূমিপূজা করা হল

রানীর বাজার , ২৬ নভেম্বর:- বিজেপি ১০ মজলিশপুর মণ্ডল কার্যালয় নির্মাণের জন্য ভূমিপূজন করা হয় বৃহস্পতিবার। এইদিনের ভূমি পূজায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। রানীর বাজার করোইবন এলাকায় এই নতুন মণ্ডল কার্যালয় নির্মাণ করা হচ্ছে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মণ্ডল কার্যালয়ের ভূমিপূজন অনুষ্ঠান সম্পন্ন হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন দলীয় কার্যালয় যে কোন দলের জন্য মন্দিরের সমান। বিজেপির মণ্ডল কার্যালয় হচ্ছে এমন একটি স্থান, যেখানে সাংগঠনিক কর্মকাণ্ড সুচারু ভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। ১০ মজলিশপুর মণ্ডলের স্থায়ী কোন কার্যালয় ছিল না। তাই স্থায়ী মণ্ডল কার্যালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে নতুন এই মণ্ডল কার্যালয়ের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোট কর্মীরা

এমবিবি কলেজে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হল সংবিধান দিবস

রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত শিশুর মৃত্যু