পুর ও নগর ভোটের জনতার রায় বন্দি ইভিএম গুলি রাখা হলো স্ট্রং রুমে

oplus_136314880

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনাকে বাদ দিলে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলো রাজ্যের ১৬ টি পুর ও নগর সংস্থার নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার মধ্যে ৫ টিতে আগেই বিনা লড়াইয়ে জয়ী হয় শাসক দল বিজেপি। বাকি ১৬ টি সংস্থার জন্য শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে এইদিন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গণদেবতারা উৎসবের মেজাজে ভোট দান করেন। এইদিন বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলার কথা থাকলেও একাধিক পুর ও নগর সংস্থার একাধিক পোলিং স্টেশনে বিকাল ৪ টার পরও ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। কারণ নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন নিয়ম অনুযায়ী তাদেরও ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ পর্ব শেষে ভোট কর্মীরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে গণদেবতাদের রায় বন্দি ইভিএম গুলি নিয়ে সংশ্লিষ্ট স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে ইভিএম গুলি রিসিভ করার জন্য আগে থেকে প্রস্তুত থাকেন নির্বাচন কমিশন নিযুক্ত কর্মীরা। তারা ইভিএম গুলি রিসিভ করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে স্ট্রং রুমে নিয়ে রাখেন। আগরতলা পুর নিগমের নির্বাচনের ইভিএম গুলি রাখা হয় উমাকান্ত স্ট্রং রুমে। সেখানে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার মানিক লাল দাস। তিনি জানান পুর নিগমের নির্বাচনের কাজে যুক্ত ভোট কর্মীরা ভোট গ্রহণ শেষে ইভিএম গুলি নিয়ে আসতে শুরু করেছেন স্ট্রং রুমে। নিয়ম মেনে ইভিএম গুলি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে স্ট্রং রুমে রাখা হচ্ছে। অনুরূপ ভাবে অন্যান্য পুর ও নগর সংস্থার নির্বাচনের ইভিএম গুলিও সংশ্লিষ্ট স্ট্রং রুমে রাখা হয়েছে। আপাতত গণদেবতাদের রায় বন্দি এই ইভিএম গুলি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে স্ট্রং রুমে থাকবে। ২ ডিসেম্বর ভোট গণনা। সেই দিন জানা যাবে গণদেবতারা কার পক্ষে রায় দান করেছেন। তাই আপাতত সকলের নজর ২ ডিসেম্বরের দিকে।

Related posts

পুর ও নগর নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছেঃমন্ত্রী রতন লাল নাথ

মুখ্যমন্ত্রী গণতন্ত্র হত্যা করার নিল নক্সা তৈরি করেছেনঃবিরোধী দলনেতা

ভারতবর্ষের ইতিহাসে পুর নিগমের নির্বাচনের মতো নেক্কার জনক নির্বাচন আর হয় নিঃসুদীপ রায় বর্মণ