মুখ্যমন্ত্রী গণতন্ত্র হত্যা করার নিল নক্সা তৈরি করেছেনঃবিরোধী দলনেতা

পুর ও নগর নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে যা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোন ভোটারের পক্ষে ভোট কেন্দ্রে আসা ও আসার ইচ্ছা থাকা কঠিন। তার পরেও রাজ্যের ভোটাররা ভোট দানের জন্য বাড়ি থেকে বের হয়েছেন। ভোটের দিন এবং ভোটের আগেরদিন অসংখ্য সাধারণ মানুষ মার খেয়েছে। শুধুমাত্র বিরোধী দলের কর্মী সমর্থকরা মার খায় নি। শুক্রবার সন্ধ্যায় সিপিআইএম কার্যালয়ে বামফ্রন্ট আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার মতো আর কোন ভালো অভিনেতা রাজ্য রাজনীতিতে দেখা যায় নি। তিনি গোটা পুলিশ বাহিনীর ও প্রশাসনকে জড় পদার্থে পরিণত করে রেখেছেন। মুখ্যমন্ত্রী সকলের সামনে ভালো মানুষের অভিনয় করলেও গোপনে তিনি গণতন্ত্র হত্যা করার নিল নক্সা তৈরি করেছেন। ভারতের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় বিজেপি। তারা সংবিধানকে মান্যতা দেয় না। এইটা তাদের দুর্বলতা এবং দেউলিয়াপনা।

Related posts

পুর ও নগর নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছেঃমন্ত্রী রতন লাল নাথ

পুর ও নগর ভোটের জনতার রায় বন্দি ইভিএম গুলি রাখা হলো স্ট্রং রুমে

ভারতবর্ষের ইতিহাসে পুর নিগমের নির্বাচনের মতো নেক্কার জনক নির্বাচন আর হয় নিঃসুদীপ রায় বর্মণ