লিগে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রামকৃষ্ণ ক্লাব

আগরতলা : টাউন ক্লাবকে ২-১ গোলে হারিয়ে প্রথম লিগে জয়ের হ্যাট্রিক করলো রামকৃষ্ণ ক্লাব। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো রামকৃষ্ণ ক্লাব ও টাউন ক্লাব। ম্যাচে ২-১ গোলে টাউন ক্লাবকে পরাজিত করে প্রথম জয়ের হ্যাট্টিক করে নেয় রামকৃষ্ণ ক্লাব।এদিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থা শেষ করে দুই দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ১৪ ও ১৮ মিনিটে রামকৃষ্ণ ক্লাবের হয়ে জোড়া গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায় ক্লাবের নির্ভরযোগ্য ফুটবলার বিদ্যা চরন জমাতিয়া। ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকে খেলতে থাকা টাউন ক্লাব ১ টি গোল করে ম্যাচে গোলের ব্যবধান কমাতে সক্ষম হলেও পরাজয় রুখতে পারেনি টাউন ক্লাবের ফুটবলাররা। ম্যাচে টাউন ক্লাবের হয়ে গোলটি করেন সঞ্জীব শীল। এদিনের ম্যাচে জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে উঠে এলো রামকৃষ্ণ ক্লাব। অন্যদিকে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে টাউন ক্লাব।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা