অবনমনের হাত থেকে রক্ষা পেয়েছে ফ্রেন্ডস ইউনিয়ন

আগরতলা : লিগে দ্বিতীয় জয় পেলো ফ্রেন্ডস ইউনিয়ন। সোমবার উমাকান্ত মাঠে ১-০ গোলে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করে ফ্রেন্ডস ইউনিয়ন। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশান পরিচালিত সিনিয়র ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় এদিন মুখোমুখি হয় বীরেন্দ্র ক্লাব ও ফ্রেন্ডস ইউনিয়ন। উমাকান্ত মিনিস স্টেডিয়ামে ফ্রেন্ডস ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। খেলার দ্বিতীয়ার্ধে ফ্রেন্ডস ইউনিয়নের হয়ে গোলটি করে হায়ুং জমাতিয়া। এদিনের ম্যাচে জয়ের ফলে দল অবনমন হাত থেকে রক্ষা পেয়েছে ফ্রেন্ডস ইউনিয়ন।বীরেন্দ্র ক্লাবের কোচ জানান খেলোয়াড়রা ভালো খেললেও সুযোগ কাজে লাগাতে পারেননি। ফ্রেন্ডস ইউনিয়নের কোচ বলেন দলের খেলোয়াড়রা ভালো খেলেছে। দলে বেসিরভাগ খেলোয়াড় জুনিয়র।

Related posts

মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করা সকলের দায়িত্বঃমুখ্যমন্ত্রী

আগরতলা পৌর নিগমের নির্বাচনে লড়বে SUCI, ৩৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী মিঠু রানী ভৌমিকের মনোনয়ন জমা

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪২ তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন করল প্রদেশ কংগ্রেস