শুন্যপদ পূরণের সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ বিজেপির

আগরতলা : iপুজার অনুদান  এবছর রাজ্য সরকার বৃদ্ধি করেছে। এর ফলে সরকারি কর্মচারী ও পেনশনারদের উৎসব অনুদান বিভিন্ন স্তরে গত বছরের তুলনায় ৩০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় সরকার প্রতিটি অংশের মানুষের স্বার্থে যে কাজ করছে তাঁর প্রতিফলন। বৃহস্পতিবার বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন  জনজাতিদের উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে চলতি অর্থ বছরে বরাদ্দ করা হয়েছে ৩০ কোটি টাকা। বুধবার রাজ্য রাজ্য মন্ত্রীসভায় বিভিন্ন দপ্তরে তিন শতাধিক শূন্যপদ পূরণের  সিদ্ধান্ত গ্রহণ করেছে।বিজেপি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

Related posts

‘অরাজকতা হটাও, গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে আগরতলায় জনসমাগম, শহরজুড়ে বিজেপির বিক্ষোভ মিছিল

মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করা সকলের দায়িত্বঃমুখ্যমন্ত্রী

আগরতলা পৌর নিগমের নির্বাচনে লড়বে SUCI, ৩৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী মিঠু রানী ভৌমিকের মনোনয়ন জমা