আয়ুষ্মান ভারতের পঞ্চম বর্ষপূর্তিতে পদযাত্রা

আগরতলা : প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আগরতলায় পদযাত্রা। আয়ুষ্মান ভারতের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে পদযাত্রা হয় শনিবার।এই যোজনা সম্পর্কে মানুষ যাতে জানতে পারেন সেই ল ক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়। এদিন মধ্য প্রতাপগড় শহুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উদ্যোগে ও পশ্চিম ত্রিপুরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের সহযোগিতায় হয় পদযাত্রা।আগরতলা জগহরিমুড়া হেলথ এন্ড ওয়ারলেস সেন্টার এর সামনে থেকে আয়ুষ্মান ভারতের ৫ বছর পূর্তি এই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় হেলথ সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার প্রোগ্রাম কো- অরডিনেটর সহ অন্যান্য আধিকারিকরা। এদিন পদযাত্রায় অংশ নেন আশা কর্মী সহ স্বাস্থ্য কর্মীরা।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা