দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এনএসএস দিবসকে সামনে রেখে

আগরতলা : জাতীয় সেবা প্রকল্প দিবস প্রতিবছর ২৪ সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় রাজ্যে। এন এস এসের বিভিন্ন ইউনিট কর্মসূচী নিয়ে থাকে। এবছরও হবে অনুষ্ঠান। জাতীয় সেবা প্রকল্প দিবসের আগের দিন সামাজিক কর্মসূচী এবছরও নিল মহিলা মহা বিদ্যালয়ের এন এস এস ইউনিট। তাদের দত্তক নেওয়া গ্রাম যোগেন্দ্রনগর ইন্দিরা কলোনিতে যান স্বেচ্ছাসেবকরা। সামনেই দুর্গা পূজা। তাই এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের তরফে। উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার সহ অন্যরা। পুজার আগে বস্ত্র পেয়ে খুশি তারা।

Related posts

আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস ও চাইনিজ চেকার প্রতিযোগিতা

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

২৬ ও ২৭ সেপ্টেম্বর দিল্লিতে ওয়ার্ল্ড ফিজিও থেরাপি কনফারেন্সকে সামনে রেখে রাজ্যে মশাল মিছিল