আগুনে পুড়ল গাড়ি

আগরতলা : গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেল গাড়ি। অল্পেতে রক্ষা বাড়ি ঘর। এন সি সি থানায় এলাকাবাসীর তরফে মামলা করা হয়। দাবি জানানো হয় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। ঘটনাটি ঘটে শহরতলী দুর্জয়নগর এলাকায়। জানা গেছে দুর্জয়নগর কালী বাড়ি রোড এলাকায় রাস্তার কাজ নিয়ে ঝামেলা চলছে। অভিযোগ এলাকার একটি রাস্তার কাজে বাধা দিয়ে আসছেন জমি কেনা বেচায় যুক্ত প্রদীপ চক্রবর্তী ও তাঁর সাঙ্গপাঙ্গরা। এও অভিযোগ এলাকার লোকজনকে বিভিন্নভাবে হুমকি দেয় তারা। অভিযোগ এদের হুমকি-ধমকিতে এলাকার মানুষ আতঙ্কিত। এলাকাবাসী সম্প্রতি কয়েকজনের নামে থানায় মামলা করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভও দেখায়। এরই মাঝে রবিবার রাতে স্থানীয় হেনা দেবনাথের বাড়িতে রাখা রাজীব দাস নামে এক ব্যক্তির গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। মুখে কাপড় বেঁধে দুর্বৃত্তরা এসে এই কাণ্ড ঘটনায়। স্থানীয়দের নজরে আসতেই সকলে মিলে আগুন নেভালে গাড়ি পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও পুলিস। এলাকাবাসী সোমবার ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বেই এই ঘটনা করা হয়েছে। তারা সুবিচারের দাবি জানান।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী