৩ চোর সহ চুরির সামগ্রী উদ্ধার করলো পূর্ব থানার পুলিস

আগরতলা : পূর্ব আগরতলা থানার পুলিসের সাফল্য। তিন চোর সহ চুরি যাওয়া বিভিন্ন জিনিস উদ্ধার করতে সক্ষম হল পুলিস। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় প্রায়শই ঘটে চুরির ঘটনা। মানুষের বাড়ি ঘরেই শুধু নয়, বিভিন্ন জায়গায় মোটর বাইক সহ, টম টমের ব্যাটারি চুরি করে নিচ্ছে চোরের দল। অভিযোগ একাংশ নেশাকারবারের যুক্ত লোকজন যে চুরির কাণ্ড সংঘটিত করছে তা ফের প্রমান মিলল। বুধবার পূর্ব আগরতলা থানার পুলিস প্রথমে দুই চোরকে আটক করে। তাঁরা এদিন একটি টম টম চুরি করে ব্যাটারি খোলার সময়ে পুলিসের হাতে ধরা পড়ে। পশ্চিম জেলার পুলিস সুপার জানান, ধৃতরা নেশা কারবারের সঙ্গেও যুক্ত। তাদের জিগাসাবাস চালাতেই আরও একজনের নাম বেরিয়ে আসে। পুলিস তল্লাশি চালিয়ে উদ্ধার করে টম টমের ব্যাটারি, জলের মোটর ,ল্যাপটপ ও মোবাইল। পুলিস সুপার জানান তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা