রাজধানীতে এক দোকানে ভাঙচুর- লুটপাটের অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে

আগরতলা : মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় এক দোকানে দুষ্কৃতকারীদের তাণ্ডব।ঘটনা রবিবার রাজধানীর লালমাটিয়া এলাকায়। ঘটনা জানিয়ে পশ্চিম আগরতলা থানায় মামলা করলেন দোকানের মালিক। দুর্বৃত্তদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি আগেই দিয়ে রেখেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এসব মাঝে বন্ধ থাকলেও রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে অন্য ছবি। তিন রাজ্যে বিজেপির জয়ে উৎফুল্ল হয়েও কতিপয় দুষ্কৃতকারী সন্ত্রাসের পথ বেছে নেয় বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে খোদ মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্রে এক অংরেস কর্মীর দোকানে হামলা চালায় হেলমেট পরে কতিপয় দুর্বৃত্ত। এমনই অভিযোগ দোকান মালিক বিশ্বজিত বনিকের। অভিযোগ দোকান ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চালায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস। মামলা নিয়ে তদন্তে নেমেছে। দাবি উঠেছে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!